শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে

স্পোর্টস ডেস্ক : যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে উ‌ঠে‌ছে। এই সাফল্যের ফলে দেশজুড়ে উৎসবের আমেজ দেখা দিয়েছে। বিজয় এসেছে এমন এক সময়ে, যখন বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ‘লিবারেশন ডে’ উদযাপনের প্রস্তুতি চলছে। অন্যদিকে, ফিলিস্তিনিদের জন্য এই জয় বিশাল বড় কিছু বলে জানিয়েছেন ভক্তরা। 

গতকাল রোববার (৭ ডিসেম্বর) কাতারে ফিফা আরব কাপের ম্যাচে সিরিয়া ও ফিলিস্তিনের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্রতে শেষ হয়। ‘গ্রুপ এ’-তে সমান ৫ পয়েন্ট নিয়ে দুই দলই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে, স্বাগতিক কাতার এবং তিউনিসিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

ম্যাচ শেষ হওয়ার আগে প্রায় ৪০,০০০ দর্শক এডুকেশন সিটি স্টেডিয়ামে নাচে-মেলায় আনন্দ উদযাপন শুরু করেন। পিচে খেলোয়াড়রা একে অপরের জার্সি বিনিময় করে ছবি তুলেছেন।

সিরিয়ার স্ট্রাইকার মাহমুদ আল-মাওয়াস বলেন, এই ফলাফল সিরিয়ার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি লিবারেশন ডে উদযাপনের সঙ্গে মিলেছে। এখন আমাদের সম্পূর্ণ মনোযোগ কোয়ার্টার ফাইনালে থাকবে।'

সিরিয়ার এই সাফল্য দেশটির জনগণের মধ্যে আনন্দ ও গৌরবের মুহূর্ত সৃষ্টি করেছে এবং টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়