শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মারা গে‌ছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রবিন স্মিথ

স্পোর্টস ডেস্ক : সোমবার দিবাগত রাতে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ' জানিয়েছে, কাউন্টি দল হ্যাম্পশায়ারে খেলা স্মিথের সাবেক সতীর্থ কেভান জেমস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স্মিথ ইংল্যান্ডের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন। ৬২টি টেস্টে ৯ সেঞ্চুরিতে ৪৩.৬৭ গড়ে চার হাজারের ওপরে রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন ভয়ানক পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে তিন সেঞ্চুরি করেছিলেন তিনি। 

৭১ ওয়ানডেতে করেছিলেন চার সেঞ্চুরি। ৩৯.০১ গড়ে ২৪১৯ রান করে ১৯৯৬ সালে স্মিথ অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের অংশ ছিলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র আট বছরের হলেও আশি-নব্বই দশকে দ্রুতগতির বোলিং সামলানোয় খ্যাতি ছিল 'দ্য জাজ' নামে পরিচিত স্মিথের।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি রবিন স্মিথ কাউন্টি ক্রিকেটের একজন কিংবদন্তি। ১৭ মৌসুমে তিনি ১৮ হাজার ৯৮৪ রান করেছেন। তাকে হ্যাম্পাশায়ার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে প্রভাব রাখা ক্রিকেটার হিসেবে মনে করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়