শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার ডু প্লে‌সি আর আইপিএল খেল‌বেন না,  পিএসএল খেলার ঘোষণা দি‌লেন

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফাফ দু প্লেসি। সম্প্রতি দিল্লি ক্যাপিটালস আগামী আইপিএলের জন্য দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে ছেড়ে দেয়। ডু প্লেসি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আসন্ন মেগা নিলামে নিজের নাম রাখবেন না।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের মেগা নিলাম। বিশ্বের সেরা এই ফ্রাঞ্চাইজি লিগে কয়েকটি দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন ডু প্লেসি। তবে ডানহাতি এই ব্যাটার ‘নতুন চ্যালেঞ্জের খোঁজে’ আছেন। আর সেই চ্যালেঞ্জ হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

৪১ বছর বয়সী দু প্লেসিস গতকাল সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় লিখেছেন,

‘আইপিএলে ১৪ মৌসুম খেলার পর, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার নাম নিলামে দেব না। এটি একটি বড় সিদ্ধান্ত, এবং পেছন ফিরে তাকালে আমি কৃতজ্ঞ। এই লিগটি আমার ক্রিকেট যাত্রার একটি বিশাল অংশ। আমি ভাগ্যবান বিশ্বমানের সহকর্মী, চমৎকার ফ্র্যাঞ্চাইজি এবং এমন ভক্তদের সামনে খেলার জন্য, যাদের আবেগ তুলনাহীন। ভারত আমাকে বন্ধুত্ব, শিক্ষা এবং স্মৃতি দিয়েছে, যা আমাকে একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছে।’

আইপিএলের বদলে এবার পিএসএলে মাঠ মাতানোর সিদ্ধান্তের কথা জানিয়ে ডু প্লেসি আরও জানিয়েছেন, 

এই বছর আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং আগামী মৌসুমে পিএসএল খেলব। এটি আমার জন্য একটি রোমাঞ্চকর পদক্ষেপ—নতুন অভিজ্ঞতা নেওয়ার, একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করার এবং একটি লিগের অংশ হওয়ার, যা অসাধারণ প্রতিভা ও সামর্থে ভরা। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। আমি পাকিস্তানের আতিথ্য উপভোগ করার জন্য মুখিয়ে আছি।’

আইপিএলের সবশেষ মৌসুমে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন না ডু প্লেসি। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ম্যাচে ২২.৪৪ গড়ে মাত্র ২০২ রান করেছেন। তাই স্বাভাবিকভাবেই দিল্লি তাকে ধরে রাখার না করার সিদ্ধান্ত অনেকের কাছে প্রত্যাশিত ছিল।

আইপিএলের ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ রানের মালিক ডু প্লেসি। দিল্লির পাশাপাশি মারকুটে এই ব্যাটার চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন। সিএসকে’এর হয়ে দু’বার চ্যাম্পিয়নও হয়েছেন তিনি।

পিএসএলে এবারই প্রথম নয়, আগেও খেলার অভিজ্ঞতা আছে ডু প্লেসির। পাকিস্তানের এই লিগে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে পেশাওয়ার জালমি ও গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়