শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর্সেনাল ম্যাচে সেরা খেলোয়াড় কোল পালমারকে পাচ্ছে চেলসি

স্পোর্টস ডেস্ক : কোল পালমারের পায়ের আঙুলের চোট সেরে গেছে। আর্সেনালের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে খেলবেন চেলসি এই তারকা ফরোয়ার্ড। দলের ‘সেরা খেলোয়াড়কে’ পেয়ে ভীষণ খুশি কোচ এন্টসো মারেস্কা।

কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফেরার কাছেই ছিলেন পালমার। কিন্তু এর মাঝেই নতুন চোটে পড়েন তিনি। দুর্ঘটনাবশত দরজায় ধাক্কা লেগে তার বাঁ পায়ের আঙুল ‘ভেঙে’ যায়। -- বি‌ডি‌নিউজ

ফলে প্রিমিয়ার লিগে বার্নলি এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারেননি ২৩ বছর বয়সী পালমার। দুটি ম্যাচই জিতেছে চেলসি।

চলতি মৌসুমে চোট খুব ভোগাচ্ছে পালমারকে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল ৪টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

 রোববার ৩০ (ন‌ভেম্বর) আর্সেনালের মুখোমুখি হবে চেলসি। লন্ডন ডার্বিতে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন পেয়ে উচ্ছ্বাস ফুটে উঠল মারেস্কার কণ্ঠে।

“সে শুরুর একাদশে খেলতে প্রস্তুত। সবাই খুশি, সতীর্থরা খুশি, আমরা সবাই খুশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোল (পালমার) খুশি, কারণ একজন ফুটবলার খেলতে চায় এবং প্রতিদিন অনুশীলন সেশন করতে চায়।

আমাদের সেরা খেলোয়াড়, আমরা খুশি যে, সে ফিরে এসেছে। আমাদের তাকে শতভাগ ফিট হওয়ার জন্য সময় দেওয়া উচিত। সে অতীতে দুর্দান্ত খেলেছে এবং নিঃসন্দেহে ভবিষ্যতেও সে এই ক্লাবের জন্য খুব ভালো করবে।”

চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় আগামী রোববার রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।

প্রিমিয়ার লিগের টেবিলে আর্সেনালের পরেই আছে চেলসি, ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে। শীর্ষে আর্সেনালের পয়েন্ট ২৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়