শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাত দিন পি‌ছি‌য়ে যাচ্ছে বিপিএল 

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ নভেম্বর বিকেল তিনটায়  হোটেল রেডিসন ব্লুতে হবে বিপিএল নিলাম। বুধবার বিপিএল নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে বিসিবি। সেখানে জানানো হয় ৬ দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। ফ্র্যাঞ্চাইজিটি নোয়াখালী এক্সপ্রেস নামে অংশ নিচ্ছে বিপিএলে। সেখানেই ১৯ ডিসেম্বর থেকে বিপিএল শুরুর ঘোষণা দেয়া হয়।

একদিন পরেই জানা গেছে এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বিপিএলের আসর। সিলেটে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এই ফ্র্যাঞ্চাইজি আসরটি। এদিকে বিপিএলের নিলাম ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছেন। এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি। --- ক্রিক‌ফ্রেঞ্জি

এর আগে পাঁচটি দল চূড়ান্ত করেছিল বিসিবি। তবে বিসিবি আগেই বলে রেখেছিল দল বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। অবশেষে নিলাম পিছিয়ে একটি দল বাড়িয়েছে বিসিবি। গত ৫ নভেম্বরের বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে গভর্নিং কাউন্সিল। যদিও দল বেড়ে এখন ছয়টি।

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে।

সরাসরি চুক্তিতে ঢাকায় তাসকিন আহমেদ-সাইফ হাসান, রাজশাহীতে নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিম, সিলেটে নাসুম আহমেদ-মেহেদী হাসান মিরাজ, রংপুরে নুরুল হাসান সোহান-মুস্তাফিজুর রহমান এবং চট্টগ্রাম রয়্যালসে খেলার কথা রয়েছে তানভির ইসলাম ও শেখ মেহেদীর। এ ছাড়া বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়