শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বছর রোনাল‌দো-জর্জিনার বি‌য়ে! বাড়ির কাছে ৫০০ বছরের পুরনো চার্চেই বিবাহ আসর

স্পোর্টস ডেস্ক : তাঁদের প্রেমের সম্পর্ক প্রায় ৯ বছরের। বহুবার জর্জিনা রডরিগেজকে ‘স্ত্রী’ বলে উল্লেখ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল‌দো। এবার দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার। এরজন্য ইতিমধ্যেই তিনি ঠিক করে নিয়েছেন বিয়ের ভেন্যু। রোনাল‌দো বিয়ে হবে তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচালের ৫১১ বছরের প্রাচীন চার্চে।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, আগামী বছর ফিফা বিশ্বকাপের পর বিয়ে করবেন রোনাল‌তদা-জর্জিনা। ১৫১৪ সালে নির্মিত ক্যাথিড্রাল অফ ফুনচাল। --- সংবাদপ্রতি‌দিন

মাদেইরার সবচেয়ে পুরনো ক্যাথিড্রাল এটাই। রোনান্ডো যে হাসপাতালে জন্মেছিলেন, সেখান থেকে মাত্র দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই চার্চ। ছোটবেলার ক্লাব সিওনাল দা মাদেইরাও এর কাছাকাছি। রোনাল্ডোর বয়স যখন ১২, এখান থেকে স্পোর্টিং লিসবনে যোগ দিয়েছিলেন তিনি। তারপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি।

নভেম্বরের শুরুতে সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে একটি পডকাস্টে নিজের প্রেমকাহিনি জানাতে গিয়ে রোনালদো বলেছিলেন, “তখন মোটামুটি রাত ১টা হবে। আমাদের মেয়েরা তখন ঘুমোচ্ছিল। 

আমার এক বন্ধু একটা আংটি জিওকে (জর্জিনা) দেওয়ার জন্য দিয়েছিল। আমি এমনিই রিংটা দিতে যাচ্ছিলাম। তখন আমার দুই সন্তান এসে বলে, ‘বাবা, তুমি মাকে এই আংটি দিয়ে বলো তোমাকে বিয়ে করতে।’ আমিও ভাবলাম, এটাই সেই মুহূর্ত। আমার মেয়েরা দেখছিল। আমার বন্ধুও ক্যামেরায় সব রেকর্ড করছিল।

২০২৬-র জুন মাসের ১১ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। তারপরই বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন রোনাল্ডো। উল্লেখ্য, চলতি বছরের আগস্টে জর্জিনার সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন সিআর৭। মনে করা হচ্ছে, বহু প্রতীক্ষিত এই বিয়ে উপলক্ষে চাঁদের হাট বসতে চলেছে। উল্লেখ্য, ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। 

মাদ্রিদে সুপারশপের কর্মী জর্জিনার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তাঁদের দু’টি সন্তানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে আল নাসের তারকার। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়