শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা সভাপতিকে নাগরিকত্ব দিলো লেবানন সরকার

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নাগরিকত্ব দিয়েছে লেবানন। মঙ্গলবার (২৫ নভেম্বর) লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তাকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন। বার্তা সংস্থা এএফপিকে খবরটি নিশ্চিত করেছেন লেবানন ফুটবল অ্যাসোসিয়েশনের (এলএফএ) প্রধান হাশেম হায়দার।

লেবানন ফুটবলের (এলএফএ) প্রধান এএফপিকে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ইতিমধ্যেই ইনফান্তিনোকে ডিক্রি (রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের আদেশ) জারি হওয়া এবং তা কার্যকর করার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানিয়েছেন। ইনফান্তিনো এমন একজন মানুষ, যিনি লেবাননের জন্য অনেক কাজ করেছেন। সে কারণেই মূলত এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত।’

৫৫ বছর বয়সি ইনফান্তিনো নিজে সুইস ও ইতালীয় হলেও তার স্ত্রী লীনা আল-আশকার একজন লেবানিজ। লীনা আল-আশকর অতীতে এলএফএর সঙ্গেও কাজ করেছেন। 

লেবানিজ চ্যানেল এলবিসিআই-কে ইনফান্তিনো বলেছেন, ‘আমি এখনো আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব পাইনি, তবে শিগগিরই পাবো। আমার খুবই ভালো লাগছে, আমি গর্বিত ও খুশি। বহু বছর ধরে আমি লেবানিজ। এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়াটা সত্যিই আনন্দের। ----- সময়‌নিউজ
 
ফিফা সভাপতি আরও বলেন, ‘লেবাননের একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম দরকার। আমরা ২০-৩০ হাজার দর্শকের জন্য নতুন একটি স্টেডিয়াম নির্মাণের সম্ভাবনা যাচাই করছি। আজকের দিনে স্টেডিয়াম শুধু খেলার জায়গা নয়, এটি একটি দেশের প্রতীক। লেবাননেরও এমন প্রতীক দরকার, এটি দেশের তরুণদের জন্যও জরুরি।’

লেবানন ফুটবলের প্রধান (এলএফএ) হায়দার জানান, ইনফান্তিনো নতুন স্টেডিয়ামের সব খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ভাষ্য, ‘আমাদের জমি চূড়ান্ত করতে হবে। এরপর নির্মাণপ্রক্রিয়া তারা দেখাশোনা করবে। আর তারা জোর দিয়ে বলেছে, স্টেডিয়ামটি বৈরুতেই হবে।’ 
 
বৈরুতের ক্যামিল চামুন স্পোর্টস সিটি স্টেডিয়াম লেবাননের সবচেয়ে বড় মাঠ। ১৯৫৭ সালে উদ্বোধন হয়েছিল প্রায় ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামটি। আরব গেমস আয়োজনের আগে ১৯৯৭ সালে এটি সংস্কার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়