শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটার রোহিত শর্মা বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় বস‌বে আগামী বছর টি-২০ বিশ্বকাপের আসর। গতবার টি-২০ বিশ্বকাপ জেতার পর ভারতের সেই সময়ের অধিনায়ক রোহিত শর্মা অবসর নিয়েছিলেন। 

একইসঙ্গে বিরাট কোহলিও আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এবার আইসিসির পক্ষ থেকে বড় দায়িত্ব পেলেন রোহিত।

অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার সন্ধ্যেয় প্রকাশিত হল আগামী টি-২০ বিশ্বকাপের ভেনু। এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপে যুগ্ম আয়োজক, ভারত ও শ্রীলঙ্কা। ভারতের ৫টি ভেনুতে হবে ম্যাচ। আর শ্রীলঙ্কায় ম্যাচ হবে তিনটি জায়গায়। 

জানা গিয়েছে, ইডেন গার্ডেন্সে হবে এ বারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। টি-২০ বিশ্বকাপের ভেনু ঘোষণার মাঝে আইসিসি একইসঙ্গে বড় চমক নিয়ে হাজির হয়েছে। 

ভারতের হয়ে দু’বার বিশ্বকাপজয়ী রোহিত শর্মাকে  বড় দায়িত্ব দিয়েছে আইসিসি। এবার তিনি টি-২০ বিশ্বকাপে আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়