শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদমানের দুর্দান্ত খেলা, কিন্তু সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে শেষ করলেন সিরিজ

সাদমান ইসলাম চলতি সিরিজে খেলেছেন দারুণ। তবে তার সিরিজটা শেষ হচ্ছে নামের পাশে কোনো সেঞ্চুরি ছাড়াই। দারুণ থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে ফিরেছেন আবারও। মিরপুর টেস্টের চতুর্থ দিনেও একই দৃশ্যের দেখা মিলল।

আগের দিন সাদমান বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দিয়েছিলেন। শুরুর দিকে বাংলাদেশ রান তুলেছে ওভারপ্রতি ৫ করে, সেটা তার কল্যাণেই। 

তবে এরপর সময় যত গড়িয়েছে, তিনি রয়েসয়ে খেলতে শুরু করেছেন ততই। একটা সময় ৮০ স্ট্রাইক রেটে ব্যাট করা সাদমান শেষমেশ ইনিংস শেষ করেছেন ৬৫.৫৪ স্ট্রাইক রেট নিয়ে।

তাতেও অবশ্য লাভ হয়নি। সেঞ্চুরির দেখাটা পাননি তিনি। চতুর্থ দিনটা শুরু করেছিলেন তিনি ৬৯ রান নিয়ে। সেখান থেকে আর ৯ রানই যোগ করতে পারলেন। 

এরপরই তিনি শিকার বনে গেলেন অ্যান্ডি ম্যাকব্রাইনের। আজ সকালে দিনের চতুর্থ ওভারে বল এসেছিল একটু নিচু হয়ে। তবে লেন্থ পড়তে ভুল করেছিলেন সাদমান, ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার বনেন তিনি। 

সাদমান চলতি সিরিজের প্রথম ম্যাচে ৮০ রান করেছিলেন। ঢাকায় প্রথম ইনিংসে করেছিলেন ৩৫ রান। এবার তার ইনিংস শেষ হলো ৭৯ রানে। ফলে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ইতি ঘটল তার এই সিরিজের।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়