শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএ‌লে রংপুর রাইডা‌র্সে সোহানের সঙ্গী মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :  ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলের সবশেষ আসরে  খেলেছেন মুস্তাফিজুর রহমান। নতুন মৌসুমে ঠিকানা বদলাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার। বিপিএলের আগামী মৌসুমে রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে মুস্তাফিজকে। নিলামের আগে সরাসরি চুক্তিতে বাঁহাতি পেসারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৫-১৬ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। পরবর্তীতে রাজশাহী কিংস, রংপুর রেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন। সবমিলিয়ে ৮২ ম্যাচে ১০৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। ক্যারিয়ারসেরা মৌসুমে পার করেছেন রেঞ্জার্সের জার্সিতে। সেবার ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। ---- ক্রিক‌ফ্রেঞ্জি

গত কয়েক আসরে অবশ্য প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি তিনি। ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। মুস্তাফিজের পাশাপাশি রংপুরের হয়ে খেলতে দেখা যাবে নুরুল হাসান সোহানকেও। সবশেষ কয়েক বছরেই দলটির হয়ে খেলেছেন তিনি। এমনকি রংপুরকে নেতৃত্বও দিয়েছেন। গ্লোবাল সুপার লিগেও (জিএসএল) শিরোপা জিতেছেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে।

বিপিএলে এখনো রংপুরকে শিরোপা জেতাতে না পারলেও নেতৃত্বগুণে সবার মন জিতে নিয়েছেন সোহান। ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের আগামী আসরেও রংপুরের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে। দেশি দুই ক্রিকেটারের পাশাপাশি কাইল মেয়ার্স, খাওয়াজা নাফে, ডেভিড মালানের মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

রংপুরের বাইরে দেশি ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে নিয়েছে ঢাকা। এ ছাড়া সিলেট টাইটান্সের হয়ে মেহেদী হাসান মিরাজ-নাসুম আহমেদ, রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমকে খেলতে দেখা যাবে। বিপিএলকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়