শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী আইপিএলের সব ম্যাচ হ‌বে দুই মাঠে

স্পোর্টস ডেস্ক : দুই ভেন্যুতে হবে এবারের নারী আইপিএলের সব ম্যাচ। বাড়োদার কোটাম্বি স্টেডিয়াম ও মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে সব ম্যাচ। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। সব ঠিক থাকলে আইপিএল দিয়ে আবারও এই মাঠে খেলা ফিরতে যাচ্ছে। -- ডেই‌লি ক্রিকেট

আগামী বছর হবে নারী আইপিএলের চতুর্থ আসর। এখনও হোম এন্ড অ্যাওয়ে ভাবে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়নি। গতবার তিনটি ভেন্যুতে হয়েছিল এই টুর্নামেন্ট। এবার হবে দুটি মাঠে খেলা।

ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নারী আইপিএলের প্রথম ভাগ হবে মুম্বাইয়ে, আর দ্বিতীয় ভাগ ও ফাইনাল হবে বাড়োদায়।

আগামী বছরের ৭ জানুয়ারী শুরু হবে নারী আইপিএল। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারী। ভারত-নিউজিল্যান্ড সিরিজের কারণে বাড়োদায় আইপিএলের ম্যাচগুলো হবে ১৬ জানুয়ারি। ফেব্রুয়ারীতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাশাপাশি জাতীয় দলের কথা মাথায় রেখে জানুয়ারির শুরুতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

তবে এখনও ফ্র্যাঞ্চাইজি মালিকদের চূড়ান্ত ভাবে মাঠ নির্বাচনের কথা জানায়নি ভারতীয় বোর্ড। বোর্ডের মধ্যেই আলোচনা চলছে। ২৭ নভেম্বর ডব্লিউপিএল নিলামের দিন আনুষ্ঠানিক ভাবে জানানো হতে পারে এই সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়