শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিকের ঐতিহাসিক শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুরের হোম অব ক্রিকেটে আজ রচিত হলো নতুন ইতিহাস। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অনন্য মাইলফলক স্পর্শ করলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। এই ঐতিহাসিক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে দুই দল। সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।

মুশফিকের শততম টেস্ট রাঙানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেস বোলিং আক্রমণে রদবদল এনেছে টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। তাদের জায়গায় দলে ফিরেছেন গতিময় পেসার ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। গত জুনের পর এই প্রথম লাল বলের ক্রিকেটে ফিরলেন এবাদত।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়