শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নি‌জে‌দের মা‌ঠেই ‌তিন দি‌নে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে প্রথম টে‌স্টে হে‌রে গে‌লো ভারত

স্পোর্টস ডেস্ক : ইডেন গার্ডেন্সে বানানো অসমান পিচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৪ রান তাড়া করতে পারেনি শুবমান গিলের দল। গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানে। প্রোটিয়ারা পেয়েছে ৩০ রানের দারুণ জয়।

অথচ দুই দলের প্রথম ইনিংস শেষে ৩০ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৫৩ রানে অলআউট করে দেওয়ায় তাদের সামনে লক্ষ্য ছিল ১২৪। -- ডেই‌লি ক্রিকেট

রান তাড়ায় ডাক মেরে ফেরেন যশ্বসী জয়সোয়াল। ঘরের মাঠে ষোল ইনিংস পর ডাক মারলেন তরুণ এ ক্রিকেটার। আরেক ওপেনার লোকেশ রাহুল করেছেন মাত্র ১ রান। 

দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামাল দেন ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল। কিন্তু ১৩ রান করা জুরেলকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইমন হারমার। সুন্দরের ব্যাট থেকে এসেছে ভারতের ইনিংসের সর্বোচ্চ ৩১ রান।

ঋষভ পান্ত ভালো করতে পারেননি। ফিরেছেন ১৩ বলে ২ রান করে। শেষের দিকে চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। কিন্তু জাদেজার ১৮ ও অক্ষরের ২৬ রান ভারতের হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু। ঘাড়ের চোটের কারণে আগেই এই টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক শুবমান গিল। যার কারণে তিনি ব্যাটিংয়ে আসেননি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪ ওভারে ২১ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন সাইমন হারমার। ২টি করে উইকেট শিকার করেছেন মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ।

এর আগে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। গতকাল ২৯ রানে অপরাজিত থাকা টেম্বা বাভুমা তুলে নিয়েছেন ফিফটি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন করবিন বোশ। দুজনের ৪৪ রানের জুটিতে একশোর বেশি লিড নেয় প্রোটিয়ারা। ২৫ রান করে ফেরেন বোশ। তবে ১৩৬ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন বাভুমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়