শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সোহানের রেকর্ড সেঞ্চুরি, বাংলা‌দেশ জিত‌লো ১১ ওভারেই

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শকে জ‌য়ের জন‌্য হংকং লক্ষ্যটা দি‌য়ে‌ছি‌লো ১৬৮ রান। বর্তমান টি-টোয়েন্টিতে খুব বড় না হলেও লড়াকু সংগ্রহ। তবে হাবিবুর রহমান সোহানের ঝড়ে এই লক্ষ্য খুব সহজেই পেরিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল।

এশিয়া কাপ রাইজিং স্টারসে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে হংকং। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে আকবর আলীর দল।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন সোহান। হংকংয়ের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন মারকুটে এ ব্যাটার। সোহান ঝড়ে দর্শকের ভূমিকায় ছিলেন আরেক ওপেনার জিসান আলম। পাওয়ারপ্লের ৬ ওভারে ১০৭ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল।

১৪ ব‌লে ফিফটি পূর্ণ করেন সোহান। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম। এরপর সেঞ্চুরি তুলে নিয়েছেন সোহান। ৩৫ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন ডানহাতি এ ব্যাটার। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম। এছাড়াও আকবর খেলেছেন ১৩ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি হংকংয়ের দুই ওপেনার জিসান আলী ও আনশি রাথ। জিসান ফিরেছেন ৫ বলে ৫ রানে, রাথ করেন ১৬ বলে ১৬।

তবে হংকংকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনে নামা বাবর হায়াত ও ইয়াসিম মুর্তাজা। ৪৯ বলে ৬৩ রান করেছেন বাবর। মুর্তাজার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৪০ রান। ৪ বলে ২০ রানের ক্যামিও খেলেছেন কিনছিত শাহ। যা শেষ পর্যন্ত হংকংয়ের জয়ের জন্য যথেষ্ট হয়নি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও এসএম মেহরব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়