শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলের নিলাম পিছিয়ে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । তবে জানা গেছে সেটা বেশ কয়েকদিন পিছিয়ে যাচ্ছে। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে বিপিএলের নিলাম হতে পারে ২১ নভেম্বর। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা।

বিপিএলে প্রথম ও দ্বিতীয় আসরে (২০১২ ও ২০১৩) খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। পরে ২০১৫ সাল থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি, যা গত আসর পর্যন্ত চালু ছিল। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি মেনে নিয়ে আসন্ন বিপিএলের আগে নিলাম আয়োজন করতে যাচ্ছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। -- ক্রিক‌ফ্রেঞ্জি

এদিকে অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় আমলে বিপিএলের আগামী আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। টগি স্পোর্টস আগের মতোই রংপুরের মালিকানা পেয়েছে। পুরনোদের মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে তিনটি প্রতিষ্ঠান।

এসকিউ স্পোর্টস শর্ত পূরণ করতে না পারায় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস। এ ছাড়া রাজশাহীর মালিকানা দেয়া হয়েছে নাবিল গ্রুপ। কদিন আগেই তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না।

মালিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম চূড়ান্ত করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। এরই মধ্যে বিপিএলের ৫ দলের নাম চূড়ান্ত করেছে বিসিবি। তারা এরই মধ্যে বিপিএলের দল গোছাতে কাজ শুরু করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়