শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা সবাই খুশি ছিলাম সালাউদ্দিনের কোচিংয়ে : টেস্ট অ‌ধিনায়ক শান্ত 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাহউদ্দীন। টাইগার শিবিরে মূলত ব্যাটিংটা নিয়েই কাজ করেন তিনি বেশি। সাম্প্রতিক সময়ে সহকারী কোচের দায়িত্বটা উপভোগ করছেন না বলে পদত্যাগ পত্র বিসিবিতে দিয়েছেন সালাহউদ্দীন। আয়ারল্যান্ড সিরিজ শেষে দায়িত্ব ছাড়তে চান তিনি।

তার অধীনে ক্রিকেটাররা বেশ উপভোগ করছিলেন বলে জানান টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেইসাথে সালাহউদ্দীনের সিদ্ধান্তকে সম্মান করছেন শান্ত। --- ডেই‌লি ক্রিকেট

প্রথম টেস্টের আগে আজ সিলেটে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এটা তো উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ডের সঙ্গে কী আলোচনা হয়েছে, এ নিয়ে আমার ধারণা নেই। এটা সালাউদ্দিন স্যার বলতে পারবেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি আশা করি বোর্ড ও তার মধ্যে ভালো আলোচনা হবে।

সালাউদ্দিনের সঙ্গে কাজ করা নিয়ে তিনি বলেন, ‘যতদিন কাজ করেছি উপভোগ করেছি। স্যার প্রত্যেক ক্রিকেটারকে সমানভাবে দেখার চেষ্টা করেন, সবাইকে প্রাধান্য দেন, যার যার ঘাটতি অনুযায়ী কাজ করেন। এই জায়গায় একটা গ্যাপ থেকে যায়। বাইরে থেকে অনেক কিছু মনে হয়, আমরা যা শুনছি, সব কিছুর সত্যতা নেই।’

‘(সালাউদ্দিনের কাজে) সব ক্রিকেটার খুশি ছিলাম, সাম্প্রতিক যত সিরিজে আমি ছিলাম। উপভোগ করেছি। এবং উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়