শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৫০ বছরের বাবার সাথে ‌ক্রিকে‌টে ১৭ বছরের ছেলের অভিষেক

স্পোর্টস ডেস্ক : প্রায় দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচে বাবা-ছেলেকে একসাথে খেলতে দেখা যায়নি। এবার সেটাই সত্যি হতে চলেছে। নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচ খেলতে নেমে অনন্য এই রেকর্ডের জন্ম দিলো তিমুর-লেস্তে।

ইন্দোনেশিয়ার বালিতে ত্রিদেশীয় সিরিজে খেলছে তিমুর-লেস্তে। যেখানে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও মায়ানমার। গত ৬ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইন্দোনেশিয়া ও তিমুর-লেস্তে। সেদিনই তিমুর-লেস্তের হয়ে খেলতে নামেন সুহাইল সাত্তার ও তার ছেলে ইয়াহিয়া সুহাইল। --- ডেই‌লি ক্রিকেট

বিশ্বের ১১১তম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছে তিমুর-লেস্তে। আর প্রথম ম্যাচেই অনন্য রেকর্ডের জন্ম দিলো তারা।

ম্যাচে তিন নম্বরে নেমে ১৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন ৫০ বছর বয়সী সাত্তার। আর পাঁচ নম্বরে নেমে ৬ বলে ১ রান করে রান আউট হন তার ১৭ বছর বয়সী ছেলে ইয়াহিয়া। সব মিলিয়ে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় তিমুর-লেস্তে।
পরে কোনো উইকেট না হারিয়ে ৪ ওভারেই ম্যাচ জিতে নেয় ইন্দোনেশিয়া।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে একই সাথে মা-মেয়ের খেলার নজির আছে। চলতি বছর সুইজারল্যান্ডের হয়ে ৬টি আর্ন্তজাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৪৫ বছর বয়সী মেটি ফার্নান্দেজ ও তার ১৭ বছর বয়সী কন্যা নাইনা মেটি সাজু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়