শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহানারাদের অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন বিসিবির

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিযোগ তোলার পরই দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হয়েছিল। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিসিবি অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং একটি তদন্ত কমিটি গঠন করবে। ওই কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে।

জাহানারা আলমের পর নারী দলের মধ্যে অস্বস্তিকর পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদও। সব মিলিয়ে দ্রুতই তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। শনিবার রাতেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, কমিটি কত সদস্যের এবং কারা রয়েছে সেই কমিটিতে।

বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, `বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের কিছু সদস্যকে ঘিরে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।‘

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। সদস্য হিসেবে রাখা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যরিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বিসিবি জানিয়েছে, এই কমিটি নারী দলের সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ দাখিল করবে। বোর্ড আশা করছে, এই তদন্তের মাধ্যমে বিষয়টির স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাধান পাওয়া যাবে।

নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের সাবেক পেসার, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এরই পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়