শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহজ জয় দি‌য়ে ১২২ বছর আ‌গের স্মৃ‌তি ফি‌রি‌য়ে আন‌লো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দারুণ খে‌লে‌ছে আ‌র্সেনাল। স্লাভিয়া প্রাহার মাঠে সহজ ও প্রত্যাশিত জয়ই পেয়েছে আর্সেনাল। ৩-০ গোলের এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতলো গানাররা। সবশেষ তাদের এমন টানা জয় দেখা গেছে ১২২ বছর আগে।

ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে বুকায়ো সাকার গোলে শুরু। এরপর ৪৬ মিনিটে মিকেল মেরিনোর গোলে প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। ৬৮ মিনিটে মেরিনোর দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় আর্সেনাল।

সুবিধাজনক অবস্থায় থাকায় ৭২ মিনিটে লেয়ান্দ্রো ত্রোসারকে তুলে ম্যাক্স ডোম্যানকে নামান আর্তেতা। তাতেই ১৫ বছর ৩০৮ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের কীর্তি গড়লেন এই মিডফিল্ডার। গোলের দেখা না পেলেও তার ইতিহাস গড়ার রাতে ৩-০ গোলের জয় পায় গানাররা।

এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পয়েন্ট তালিকার দুইয়ে আর্সেনাল। আর সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

তথ‌্যসূত্র, যমুনা‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়