শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে লিভারপু‌লের কা‌ছে হে‌রে গে‌লো রিয়াল মাদ্রিদ 

স্পোর্টস ডেস্ক :  হিসাব যে‌নো মিল‌ছে না। যে দল‌টি একের পর এক জয়ে মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলো সেই রিয়াল মাদ্রিদ হে‌রে যা‌বে? অ‌নেক চড়াই উতরাই পে‌রি‌য়ে লিভারপুল একমাত্র গো‌লে রিয়াল‌কে হারা‌তে পে‌রে‌ছে। এক কথায় রিয়া‌লের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে ছন্দপতন। অ্যানফিল্ডে ম্যাচজুড়ে একের পর এক দারুণ সেভে প্রতিপক্ষের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া। 

তবে, ম্যাচের ৬১ মিনিটে সোবেসলাইর ক্রসে দুর্দান্ত এক হেডে এই দেয়াল ভেঙ্গে রিয়ালের জালে বল জড়ান ম্যাক অ্যালিস্টার। সেই গোলেই ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লস ব্লাঙ্কোসদের। অলরেডদের রক্ষণভাগের সামনে এদিন নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে-ভিনিসিয়াসরা। 

গোলের আগ পর্যন্ত ম্যাচটি ছিল কোর্তোয়া ভার্সেস লিভারপুল। কারণ- ম্যাচের প্রথমার্ধেই চারটি সেভ করেন তিনি। ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন, নাহলে ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারতো।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে, ম্যাচের ৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ সালাহর শট বক্সে পেয়ে যান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। খুব কাছ থেকে তার শট প্রথমে ঠেকান কোর্তোয়া। ফিরতি বলে সালাহর শট ফেরান রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও।

রিয়ালের কেউই লিভারপুলের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। যদিও ৬১% বল ছিল গ্যালাক্টিকোদের দখলে। মোট ৮টি শটের মধ্যে পোস্টে মাদ্রিদ রাখতে পেরেছে মাত্র ২টি। 

অন্যদিকে, লিভারপুল ১৭টি শট নিয়ে রাখতে পেরেছে ৯টি শট। মৌসুমে এই প্রথমবারের মতো ম্যাচে গোল করতে পারল না রিয়াল।

মোট চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগ লিগ পর্বের টেবিলে পাঁচে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ছয়ে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়