শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ঢাকা ও সি‌লে‌টের ম‌্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক : শততম টেস্ট খেলার আগে জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। সিলেট একাডেমী গ্রাউন্ডে তার সেঞ্চুরির ম্যাচে নিষ্প্রাণ ড্র করেছে ঢাকা ও সিলেট। দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের বিপক্ষে ফলো অনে পড়েও ড্র করেছে রংপুর।

মুশফিকের সেঞ্চুরির ম্যাচ ড্র-

ঢাকার করা ৩১০ রানের জবাবে সাত উইকেটে ২৬০ রান নিয়ে আগের দিন শেষ করেছিল সিলেট। ৯৩ রানে ব্যাটিংয়ে ছিলেন মুশফিক। এ দিন যেন শুধুই তার সেঞ্চুরির আনুষ্ঠানিকতা ছিল। দিনের সকালেই সেঞ্চুরি করে খ্যাপাটে উদযাপন করেন মুশফিক। -- ক্রিক‌ফ্রেঞ্জি

সাহানুর রহমান ৩০ এবং তোফায়েল আহমেদ ২৭ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দেন। তাইবুর রহমানের বলে বোল্ড হওয়ার আগে মুশফিক থামেন ২০৫ বলে ১১৫ রান করে। তার বিদায়ে ২৯০ রানে থামে সিলেটের ইনিংস।

পুনরায় ব্যাটিংয়ে নামা ঢাকা দুই উইকেটে ২২২ রান তুলে ইনিংস ঘোষণা করে। মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি মিস করেন জিসান আলম। ৯৪ রানের ইনিংসটি ৯টি চার ও চারটি ছক্কার মারে সাজানো ছিল।

আশিকুর রহমান শিবলি ১৩৩ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া আনিসুল ইসলাম ৩৬ রান করেন। মার্শাল আইয়ুব ১৬ রানে অপরাজিত ছিলেন। বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ বিকেলে বিনা উইকেটে ১৩ রান করে ড্র নিশ্চিত করে সিলেট।

রবিন-নাইম-মজিদের সেঞ্চুরির ম্যাচ ড্র-

কক্সবাজারের একাডেমী গ্রাউন্ডে মাহফিজুল ইসলাম রবিন, নাইম শেখ এবং আব্দুল মজিদের সেঞ্চুরির ম্যাচটি ড্র হয়েছে। এই তিন ব্যাটারের দাপটে প্রথম ইনিংসে ৫৫৫ রান তুলে আগেই ভালো অবস্থানে পৌঁছে যায় ময়মনসিংহ।

জবাবে ব্যাটিংয়ে নেমে রংপুর তাদের প্রথম ইনিংসে অল আউট হয় ১২৭ রানে। আগের দিন ১৮ রান তুলতেই দুই উইকেট হারায় তারা। কেবল আলাউদ্দিন বাবু ৪৫ রানে অপরাজিত ছিলেন।

ময়মনসিংহের হয়ে তিনটি উইকেট নেন আরিফ আহমেদ, দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি এবং শহিদুল ইসলাম।

ফিরতি ইনিংসে ব্যাটিংয়ে নেমে অবশ্য আর ভুল করেনি রংপুর। দুই উইকেটে ১১২ রান তুলে ড্র নিশ্চিত করে দলটি। মিম মোসাদ্দেক ১৭ আর ইকবাল হোসেন ৮ রানে ফিরলেও অপরাজিত থাকেন আবদুল্লাহ আল মামুন এবং জাহিদ জাভেদ। আবদুল্লাহ ৬৯ এবং জাহিদ ১০ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়