শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দেশের ক্রীড়াঙ্গন থেকে আলী আসগর ল‌বি ও আ‌মিনুলসহ ৪ জন বিএনপির প্রার্থী 

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়া‌রি‌তে অনু‌ষ্ঠিতব‌্য জাতীয় সংস‌দ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীর তালিকায় দেশের ক্রীড়াঙ্গন থেকে ৪ জনের নাম ঘোষণা করে‌ছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ঘোষিত সম্ভাব্য তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক। বর্তমানে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। খুলনা-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক বিসিবি প্রেসিডেন্ট আলী আসগর লবি। ঢাকা-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এ ছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। সিসিডিএমের সাবেক ভাইস চেয়ারম্যান ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তথ‌্যসূত্র, যমুনা‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়