শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন গুরুতর অসুস্থ মাহমুদউল্লাহ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। হাসপাতালে মৃত্যুকে যেন খুব কাছে থেকে দেখেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। মাহমুদউল্লাহর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর সেদিনের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তার স্ত্রী  জান্নাতুল কাওসার মিষ্টি।

মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্ডিওথোরাসিস হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (সিএইচডিউ) একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহর স্ত্রী লেখেন, ‘এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় না করান। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময় (২৭ অক্টোবর ২০২৫)। এই দরজার ভেতরে ঢোকার আগে সে (মাহমুদউল্লাহ) যখন আমাকে বললো, আমি যেন তাকে ক্ষমা করে দিই,সেটা শুনেও আমি এমন ভান করলাম যেন কিছুই হয়নি। হবেও না ইনশা আল্লাহ।’

এমন কঠিন সময়ে সৃষ্টিকর্তার কাছে সর্বক্ষণ দোয়া করেছেন মিষ্টি। তিনি আরও লেখেন, ‘সেসময় নিজেকে খুব শক্ত করে সামলেছি। এখন সেটা ভেবে নিজের কাছেই খুব অবাক লাগছে, সেই আমি কীভাবে এত শক্ত ছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম যে আমার আল্লাহ আমাকে সবরের পরীক্ষা করছিলেন। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই হব ইনশা আল্লাহ।’ 

তিনি আরও লেখেন, ‘কিন্তু যতক্ষণ তার পাশে ছিলাম মনে মনে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম তার হায়াত কতটুকু সেটাতো একমাত্র আল্লাহই জানেন। সর্বক্ষণ দোয়া আর জিকিরে কীভাবে যেন সেই কঠিন সময়টুকু পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মহান, পরম দয়ালু। তার দয়ার কাছে আমি চিরকৃতজ্ঞ।’

বর্তমানে মাহমুদউল্লাহ শঙ্কামুক্ত। তবে কঠিন সেই মুহূর্তের কথা এখনো ভুলতে পারছেন না মিষ্টি। মাহমুদউল্লাহর স্ত্রী লিখেছেন, ‘মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভোলা যায় না। সেই কঠিন সময়টুকু এখনো বারবার মনে পড়ছে। হয়তো এই ট্রমা কাটতেও সময় লাগবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়