শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তান থে‌কে‌ কো‌চের  দা‌য়িত্ব ছে‌ড়ে দে‌বেন জোনাথন ট্রট                                                                  

স্পোর্টস ডেস্ক :জোনাথন ট্রট আফগানিস্তানের কোচ হিসেবে বেশ সফল। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনালের খুব কাছে চলে গিয়েছিল আফগানরা। যদিও শেষ পর্যন্ত ৬ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

তবে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। তার অধীনে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান দল।

যদিও আফগানিস্তানের সঙ্গে আর বেশিদিন থাকছেন না দলটির প্রধান কোচ জোনাথন ট্রট। তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের ইতি টানতে চলেছেন।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। ভারতে এর আগে দীর্ঘদিনের নিজেদের ঘরের মাঠের ম্যাচগুলো খেলেছে আফগানিস্তান। ফলে এই কন্ডিশন তাদের হাতের তালুর মতো চেনা। সেখানে ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় আছে আফগানরা।

এদিকে নিজের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ট্রট বলেন, 'আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশেষ সৌভাগ্যের বিষয় ছিল। তাদের আবেগ, দৃঢ়তা এবং সাফল্যের ক্ষুধা প্রত্যক্ষ করা অনুপ্রেরণাদায়ক।

তিনি আরও যোগ করেন, 'আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত, এবং আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব। আমি দলটির এবং আফগান জনগণের আগামীর সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়