শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৪:১২ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপ জ‌য়ের রেশ কাটার আ‌গেই বিয়ের পিঁড়িতে স্মৃতি মান্ধানা

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। বৈশ্বিক এ শিরোপা জিতে রীতিমত উদযাপন চলছে ভারতের। এরইমধ্যে ভক্তদের সুখবর দিলেন জাতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, দীর্ঘদিনের প্রেমিক পলাশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন স্মৃতি। মহরাষ্ট্রের সংলিতে স্মৃতি ও পলাশের বিয়ে অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর।

স্মৃতির শৈশব, কৈশোর কেটেছে সাংলির মাধবনগরে। সেখানেই হবে বিয়ের অনুষ্ঠান।

২০২৪ সালে ইনস্টাগ্রামে পোস্টে আলোচনায় আসে স্মৃতি ও পলাশের সম্পর্ক। পলাশ ভারতীয় সংগীত পরিচালক ও গীতিকার। 

স্মৃতি ও পলাশের সম্পর্কের শুরু ২০১৯ সালে। ২০২৪ সালের জুলাই মাসে তারা নিজেদের পঞ্চম বার্ষিকীতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

ভারত দলের অন্যতম তারকা ক্রিকেটার স্মৃতি। সম্প্রতি জিতেছেন বিশ্বকাপ শিরোপা। এবার জীবনের দ্বিতীয় ইনিংসও শুরু করতে যাচ্ছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়