শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:৩২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আ‌র্জেন্টিনা অ্যাঙ্গোলায় সফরে যাচ্ছে ১৪৬ কো‌টি টাকার বি‌নিম‌য়ে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ী আ‌র্জেন্টিনা অ্যাঙ্গোলায় সফরে যাচ্ছে। সপ্তাহখানেক আগে এই খবর শুনে অনেক আর্জেন্টাইন সমর্থক নাক সিঁটকিয়েছিলেন। অ্যাঙ্গোলার ফিফা র‌্যাঙ্কিং ৮৯। তাদের দেশে দুইয়ে থাকা, তাও আবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেন সফর করতে রাজি হলো! সমর্থকদের প্রতিক্রিয়া অনেকটা এমন। -- সময়‌নিউজ

তাছাড়া সামনেই আরেকটা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ২০২৬ সালের আসর বসবে ১১ জুন থেকে। তার আগে কোনো ম্যাচ খেলা মানেই বিশ্বকাপের প্রস্তুতি, এমন সময় শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলাই তো বুদ্ধিমানের কাজ। আর্জেন্টিনা তবে অ্যাঙ্গোলায় যাচ্ছে কেন?

আফ্রিকান ক্রীড়া সংবাদমাধ্যম ‘স্পোর্টস নিউজ অব আফ্রিকা’য় রোমাইন মলিনা দাবি করেছেন, আর্জেন্টিনা নাকি এই সফরে যাচ্ছে ১২ মিলিয়ন ডলারের বিনিময়ে। অ্যাঙ্গোলা এই অর্থ দিচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৪৬ কোটি টাকার চাইতেও বেশি। মলিনা নিউইর্য়ক টাইসম, বিবিসি, সিএনএনসহ প্রাচ্যের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেছেন, করছেন।

অ্যাঙ্গোলা সফরে আর্জেন্টিনা একটি ম্যাচই খেলবে। ১৪ নভেম্বর স্বাগতিকদের সঙ্গে আর্জেন্টিনার এই ম্যাচটি আয়োজন করবে রাজধানী শহর লুয়ান্ডা। মুন্ডো আলবিসেলেস্তের খবর, এই ম্যাচ দিয়েই নাকি বছর শেষ হবে লিওনেল মেসিদের।

অ্যাঙ্গোলা এই ম্যাচটি খেলবে স্বাধীনতা দিবস উপলক্ষে। ১১ নভেম্বর স্বাধীনতা দিবস তাদের। পর্তুগিজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ে ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন হয়েছিল তারা। এমন গুরুত্বপূর্ণ সময়ে লুয়ান্ডা সমর্থকদের মেসিদের খেলা দেখার সুযোগ করে দিচ্ছে।

মেসি ওই সফরে যাবেন কি না, এখনও নিশ্চিত নয়। সবশেষ ৮ ম্যাচের মধ্যে তিনি ৪টিতেই খেলেননি। এরমধ্যে অবশ্য দুটি ইনজুরির কারণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়