শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১১:২৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

স্পোর্টস ডেস্ক : জাতীয় দ‌লে অ‌ভি‌ষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত এক শতকে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা বিভাগ। সিলেট অ্যাকাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে সিলেটের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে এগিয়ে আছে তারা।

অঙ্কন ২৭২ বল মোকাবিলা করে ১৩টি চারের সাহায্যে ১২২ রান করেন। তার ইনিংসের সুবাদে ঢাকা অলআউট হয় ৩১০ রানে। --- ডেই‌লি ক্রিকেট

জবাবে দিনশেষে সিলেট কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান করেছে। সৈকত আলী ১৮ ও জাকির হাসান ১৫ রানে অপরাজিত আছেন।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ১২০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ঢাকা। তবে দ্বিতীয় দিনে অধিনায়ক অঙ্কনের নেতৃত্বে দল ঘুরে দাঁড়ায়।

অঙ্কনের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন সুমন খান। অষ্টম উইকেটে দুজন মিলে যোগ করেন ১২৫ রানের জুটি, যা দলকে নিয়ে যায় ৩০০ রানের ঘরে। সুমন আউট হওয়ার আগে করেন ৭৪ রান।

ঢাকার ইনিংস ভাঙেন পেসার খালেদ আহমেদ, যিনি অঙ্কন-সুমনের জুটি ভাঙার পর শেষ দিকে আরও উইকেট নেন। খালেদের সাথে আরেক পেসার এবাদত হোসেন তিনটি করে উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়