শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট, পা‌কিস্তান‌কে ৫৫ রা‌নে হারা‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা

স্পোর্টস ডেস্ক : স্বাগ‌তিক হিসা‌বে দাপট দেখা‌তে পার‌লো না পা‌কিস্তান। তিন ম‌্যাচ টি টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে তা‌দের যাত্রা শুরু হ‌লো বড় ব‌্যবধা‌নে হার দি‌য়ে। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানের  হেরেছে পাকিস্তান। 

প্রোটিয়াদের দেয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে রিজা হেন্ড্রিকসের ফিফটির পর টনি ডি জর্জি ও জর্জ লিন্ডের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। 

হেন্ড্রিকস ৬০, জর্জি ১৬ বলে ৩৩ ও লিন্ডে করেন ২২ বলে ৩৬ রান। পাকিস্তানের পক্ষে তিনটি উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। 

বাবরের পর ব্যর্থ হন অধিনায়ক সালমান আলী আঘাও। ৭ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। দুজনকেই শিকার করেন বোশ। চতুর্থ উইকেটে উসমান খানকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন সাইম। 

সাইম আইউবের ৩৭ আর নাওয়াজের ৩৬ ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেনি প্রোটিয়াদের বোলিং দাপটের সামনে। তাতে ১১ বল বাকি থাকতে গুটিয়ে যায় পাকিস্তান। করবিন বোস ৪টি ও লিন্ডে শিকার করেন ৩ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর----

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯৪/৯ (হেনড্রিকস ৬০, লিন্ডা ৩৬, ডি জর্জি ৩৩, ডি কক ২৩; নেওয়াজ ৩/২৬, আইয়ুব ২/৩১)।

পাকিস্তান: ১৮.১ ওভারে ১৩৯ অলআউট (আইয়ুব ৩৭, নেওয়াজ ৩৬, ফারহান ২৪; বশ ৪/১৪, লিন্ডা ৩/৩১, উইলিয়ামস ২/২১)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়