শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের কিংবদন্তি ক্রিকেটার জি‌মি অ্যান্ডারসন পে‌লেন নাইটহুড

স্পোর্টস ডেস্ক : স্যার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিমি অ্যান্ডারসনকে এখন থেকে তাহলে এই নামেই ডাকতে হবে! কারণ ইংল্যান্ডের সর্বকালের শীর্ষ এই টেস্ট উইকেটশিকারি (৭০৪টি) নাইটহুডে ভূষিত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস রয়্যাল তার হাতে এই সম্মাননা তুলে দেন। ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেলেন অ্যান্ডারসন। সাবকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই উপাধির জন্য তার নাম সুপারিশ করেছিলেন।

৪৩ বছর বয়সী এই পেসার ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮৮ টেস্টে সংগ্রহ করেছেন ৭০৪ উইকেট। টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল দুজনের—শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের।

২০২৪ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও অ্যান্ডারসন এখনও খেলছেন তার শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে। 

এখানে ২০২৬ মৌসুম পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে কথাবার্তা চলছে। এটি বাস্তবায়িত হলে ৪৪তম জন্মদিনের পরও মাঠে দেখা যাবে ইংল্যান্ডের এই কিংবদন্তি পেসারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়