শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে যে কার‌ণে গোলাপি জার্সি পরে খেলেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান দলের জার্সি দেখে যে কারো বিভ্রান্তি তৈরি হতে পারে। হালকা সবুজ জার্সি রেখে পাকিস্তান দল নেমেছে গোলাপি জার্সি পরে। 

স্তন ক্যানসারের সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেইনে এরকম জার্সি পরে খেলার অভিজ্ঞতা আছে দক্ষিণ আফ্রিকার। সেই প্রোটিয়াদের বিপক্ষে একই কারণে এমন রঙের জার্সি গায়ে চাপিয়েছেন সালমান আলি আঘারা।

প্রথম টি-টোয়েন্টিতে 'পিঙ্ক রিবন' ক্যাম্পেইনের অংশ হিসেবে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান দল। পাকিস্তান অধিনায়ক সালমান আগা টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে টনি ডি জরজির।

পিঙ্ক রিবন পাকিস্তান ক্যাম্পেইনের অংশ হিসেবে পাকিস্তান দল গোলাপি জার্সি পরে মাঠে নামার পাশাপাশি পাকিস্তানের কোচ, সহায়ক স্টাফ এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও গোলাপি ফিতা (রিবন) পরেছেন। তারাও এই মহৎ উদ্যোগে সমর্থন জানাচ্ছেন।

দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে পাকিস্তান আবার তাদের চিরচেনা জার্সি পরেই খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ড্র করার পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল তিন ওয়ানডের সিরিজও খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়