শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ওভারে পাওয়েলের ঝড়, বাংলাদেশের সামনে ১৬৬ রানের লক্ষ্য

ইনিংসের শেষ ওভারে সাকিবের ওভারে তিনটি ছক্কা হাঁকান রোভম্যান পাওয়েল। তাতে ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৬৫ রান। শুরুতে আথানাজে এবং কিংয়ের পর শেষ দিকে হোপ ও পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় ক্যারিবীয়রা। বাংলাদেশের লক্ষ্য ১৬৬ রান।

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন দুই ওপেনার আলিক অ্যাথানেজ ও ব্র্যান্ডন কিং। নবম ওভারের দ্বিতীয় বলে অ্যাথানেজকে ফেরান রিশাদ হোসেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৪ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে ২৩ রান যোগ করেন ব্র্যান্ডন কিং ও শাই হোপ। তাসকিন আহমেদের বলে বড় শট খেলতে গিয়ে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্র্যান্ডন কিং। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৩ রান। পরের বলেই ফেরেন রাদারফোর্ড। উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।
 
তৃতীয় উইকেট জুটিতে শাই হোপ ও রোভম্যান পাওয়েল মিলে যোগ করেন ৪৬ বলে ৮৩ রান। দুজনেই শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। শাই হোপ নটআউট থাকেন ২৮ বলে ৪৬ রান করে। অন্য প্রান্তে ২৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন পাওয়েল। তাদের দুজনের ঝোড়ো ব্যাটিংয়েই নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ২টি উইকেট। আর রিশাদ হোসেন নেন ১ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়