শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বছ‌রে মে‌সির চে‌য়েও বে‌শি বেতন পান দ‌ক্ষিণ কো‌রিয়ার সন

স্পোর্টস ডেস্ক : লিও‌নেল মে‌সির প্রভাব ফুটবলে বরাবরই লক্ষনীয়। এমএলএসকে বিশ্বফুটবলে নতুন করে চেনানোর জন্য তো তেমন পারিশ্রমিকও পাচ্ছেন মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর শুধু ক্লাব নয় লিগটিরও সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় ছিলেন মেসিই। তবে সব হিসেব নিকেশ বদলে দিলেন টটেনহ্যামের সাবেক ফুটবলার সন হিউং-মিন। 

লস অ্যাঞ্জেলেস এফসির ফরোয়ার্ড সন এখন এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। বেতনে মায়ামির মহাতারকা মেসিকেও পেছনে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার এই ফুটবলার।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘গিভমি স্পোর্টস’ জানিয়েছে, ‘আমরা ২০২৫ মৌসুমের মেজর লিগ সকারের (এমএলএস) সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত ২১ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করছি। তালিকায় সন হিউং-মিন প্রথম, আর মেসি দ্বিতীয়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী সন হিউং-মিনের বার্ষিক বেতন আনুমানিক ৯.৫ মিলিয়ন পাউন্ড। যেখানে মায়ামি থেকে মেসি পান ৮.৮ মিলিয়ন পাউন্ড। এমএলএসের ইতিহাসেই সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার এখন সন।

অবশ্য বড় অঙ্কের এই বেতন তো এমনি এমনি নিচ্ছেন না সন। টটেনহ্যামের সাবেক তারকা পারফরম্যান্সে কড়ায়-গণ্ডায় সব শোধই করে দিচ্ছেন। এলএএফসিতে যোগ দেওয়ার পর মাত্র ১০টি ম্যাচ খেলেই তিনি ৯ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন। পয়েন্ট টেবিলে ওস্টার্ন কনফারেন্স শীর্ষে থেকে শেষ করেছে তার ক্লাবও। 

মাঠের বাইরে তাঁর প্রভাব আরও ব্যাপক। সন হিউং-মিনের জার্সির চাহিদাও ব্যাপক। বাজারে আসার পরই বিশ্বব্যাপী ক্রীড়া পোশাক বিক্রিতে এক নম্বরে উঠে এসেছে সনের জার্সি। লস অ্যাঞ্জেলেস এফসিতে সন যোগ দেওয়ার পর ক্লাবটির অফিসিয়াল সামাজিক মাধ্যম অনুসারীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

যদিও বেতনে মেসিকে ছাড়িয়ে গেলেও রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাই যে  এমএলএস–এর প্রতীকী ব্যক্তিত্ব। মাঠের পারফরম্যান্স তো আছেই। ইন্টার মায়ামির হয়ে এই আসরে ২৮ ম্যাচে ২৯ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন ৩৮ বছর বয়সী ফুটবলার। সবশেষ আজও এমএলএসের প্লে–অফে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়