শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চার দি‌নের এনসিএল শুরু, প্রথম দিনেই চার সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : শ‌নিবার (২৫ অ‌ক্টোবর) থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (চার দিনের ম্যাচ) ২৭তম সংস্করণ। প্রথম দিনেই মাঠে নেমেছিল অংশগ্রহণকারী আট বিভাগ। উদ্বোধনী দিনে প্রায় ম্যাচে হয়েছে বড় রান। দেখা গেছে চারটি সেঞ্চুরি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ময়মনসিংহ। প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগে অংশগ্রহণ করেছে বিভাগটি। দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন আরিফুল ইসলাম। ২০৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন তরুণ এ ব্যাটার। এছাড়াও ৪৭ বলে ৪৩ রান করেছেন গাজী তাহজিবুল ইসলাম। --- ডেই‌লি ক্রিকেট

সিলেটের হয়ে ১৪ ওভারে ৪৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। আসাদুল্লা আল গালিব নিয়েছেন ২ উইকেট।

সিলেটের একাডেমি মাঠে ঢাকা বিভাগকে ২২১ রানে অলআউট করে দিয়েছে রংপুর বিভাগ। রাজধানী দলটির হয়ে ১০৫ রানের ইনিংস খেলেছেন মার্শাল আইয়ুব। এছাড়াও ৭১ রানের ইনিংস খেলেছেন জিসান আলম।

রংপুরের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন আবু হাশিম। দুটি করে উইকেট নিয়েছেন নাসির হোসেন ও মেহেদী হাসান।

বরিশালের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ৩১২ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে খুলনা। ঘরের মাঠে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। ত্রিশের ঘরে আউট হয়েছেন তারা। তবে ৬৯ রানের ইনিংস খেলেছেন জিয়াউর রহমান। ৭২ রানে অপরাজিত আছেন শেখ পারভেজ জীবন। বরিশালের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রুয়েল মিয়া ও মঈন খান।

এদিকে ঘরের মাঠে প্রথম দিন শেষে বিপদে পড়েছে রাজশাহী। তাদের বিপক্ষে ১০ উইকেট হারিয়ে ৪০১ রান তুলেছে চট্টগ্রাম। বন্দর নগরীর দলটির হয়ে সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। ১৬৫ বলে ১২৭ রান করেছেন জয়, ইয়াসিরের ব্যাট থেকে এসেছে ১৩৮ বলে ১২৯ রান।

রাজশাহীর হয়ে ৩৪ ওভারে ১৫৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে ১ রানেই ২ উইকেট হারিয়েছে রাজশাহী। ৬ বলে ১ রান করে ফিরেছেন হাবিবুর রহমান সোহান। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন শফিকুল ইসলাম। দুজনকেই ফিরিয়েছেন হাসান মুরাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়