শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেটারদের ‘‌জঙ্গি’‌ বলেছেন ‌পি‌সি‌বি চেয়ারম‌্যা‌নের ঘনিষ্ঠ সিন্ধু প্রদে‌শের গভর্নর

স্পোর্টস ডেস্ক : এতো  বড় কথা। ভারতীয় ক্রিকেটাররা নাকি জঙ্গি। এত বড় কথা বলে ফেলেছেন মহ‌সিন নকভির ঘনিষ্ঠ সিন্ধ প্রদেশের গভর্নর কামরান টেসরি। তিনি দাবি করেছেন, জঙ্গি সামলানোর মতো করে ভারতীয় দলকে সামলেছেন মহসিন নকভি। তাঁর এই বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে পাক বোর্ডের চেয়ারম্যান এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য এখনও অবধি করেননি।

প্রসঙ্গত, এশিয়া কাপে টানা তিন বার ভারত হারায় পাকিস্তানকে। প্রথমে গ্রুপ লিগ। এরপর সুপার ফোর। তারপর ফাইনাল। কিন্তু একবারও ভারতীয় দল হ্যান্ডশেক করেনি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। যা নিয়ে তীব্র বিতর্ক হয়।  --- আজকাল

এমনকী ভারতীয় দল এটাও জানিয়ে দিয়েছিল যে চ্যাম্পিয়ন হলে কোনওভাবেই মহসিন নকভির থেকে ট্রফি নেবে না ভারত। আর সূর্যরা ট্রফি নেনওনি। আর নকভিও ট্রফি দেওয়ার জন্য নাছোড়বান্দা ছিলেন। কিন্তু ভারতীয় দলের বক্তব্য ছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্য কোনও আধিকারিক ট্রফি দিন। কিন্তু তা হয়নি। নকভি ট্রফি নিয়ে রীতিমতো ‘‌হাওয়া’‌ হয়ে যান। পরে জানা যায় এসিসির সদর দপ্তরে সেই ট্রফি রাখা হয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড বারবার অনুরোধ করলেও ট্রফি ভারতে পাঠানো হয়নি। যা নিয়ে এবার আইসিসির সভায় ঝড় তুলতে পারে বোর্ড প্রতিনিধি।

এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে বিস্ফোরক ভিডিওটি। সেখানে দেখা যায়, কোনও এক জায়গায় গিয়েছেন নকভি। পিসিবি চেয়ারম্যানের পাশে দাঁড়িয়ে রয়েছেন সিন্ধ প্রদেশের গভর্নর। 

তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন, সেগুলোই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ওই কথা শুনে প্রতিবাদ করা তো দূর, হাসিমুখে শুনছিলেন নকভি। তিনি বলেন, ‘‌নকভি মাঠে দাঁড়িয়েছিলেন। 

ভারতীয় দল সিদ্ধান্ত নেয় যে তাঁর হাত থেকে ট্রফি নেবে না। তা সত্ত্বেও অত্যন্ত শান্তভাবে অপেক্ষা করেন নকভি। ভারতীয় দল চেয়েছিল নকভি চলে গেলে অন্য কারওর থেকে ট্রফি নেবে। কিন্তু আমাদের চেয়ারম্যান তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 

ভারতীয় দলকে একেবারে জঙ্গি সামলানোর কায়দায় সামলে নিয়েছেন। ট্রফি নিয়ে চলে গিয়েছেন। এখন গোটা ভারত ট্রফির পিছনে ছুটছে।’‌ এই বিস্ফোরক মন্তব্যের পরে এখন আবার শোনা যাচ্ছে, দুবাইয়ের অফিস থেকে নাকি এশিয়া কাপ ট্রফি লুকিয়ে ফেলেছেন নকভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়