শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের হোটেলের ডাই‌নিং‌য়ে ইঁদুরের উৎপাতে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা আত‌ঙ্কিত

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ভারতের বিশাখাপত্তনমের টিম হোটেলের ডাইনিং হলে ঘটেছে এমন ঘটনা। বর্তমানে অস্ট্রেলিয়া নারী দল আছে ইন্দোরে। সেখানে তারা শনিবার (২৫ অক্টোবর) প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। 

সংবাদমাধ্যমে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা যখন হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন, ঠিক তখনই তাদের ডাইনিং টেবিলের পাশ দিয়ে একটি ইঁদুর চলে যায়। এমন দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন কয়েকজন ক্রিকেটার। 
আবার কেউ কেউ ইঁদুরের ভয়ে চেয়ারের ওপরে উঠে বসেন। -- সময‌নিউজ

হোটেলের কর্মীরা দ্রুত সেখানে ছুটে গিয়ে ইঁদুর ধরার চেষ্টা করেন। কিন্তু ইঁদুরটি এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। ফলে পুরো ডাইনিং হলে তৈরি হয় বিশৃঙ্খলা। ঘটনাটি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে একটি ভিডিও শেয়ার করে, যেখানে নারী ক্রিকেটাররা হাসতে হাসতে ঘটনার বর্ণনা দেন। 
 
কিম গার্থ বলেন, ‘আমরা তখন খাবার শেষ করে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ ইঁদুরটা দেখা দিল। আমরা ভেবেছিলাম ওটা চলে গেছে। কিন্তু ও আবার ফিরে এল। আর তখন সবাই একসঙ্গে চিৎকার করে উঠল।’ এ ঘটনায় ভারতের হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়