শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ১২:৪৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাকিব!

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারতে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। 

সে সময় জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। আর মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। যদিও সাকিবের সেই ইচ্ছা আর পূরণ হয়নি। 

এবার সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। জানালেন, কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট দল আটলান্টা ফায়ারের হয়ে খেলছেন সাকিব। 

সেখানে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় সাকিব আল হাসান জানান, তিনি এখনো বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।

সাকিব জানিয়েছেন, তিনি চান দেশের মাটিতে বিশেষ করে মিরপুরে ম্যাচ খেলে নিজের ক্রিকেটজীবনের ইতি টানতে। 

তার ভাষায়, ‘হ্যাঁ, শতভাগ। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।’ সূত্র: ক্রিকবাজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়