শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের ট্রফি চেয়ে পি‌সি‌বির চেয়ারম‌্যান নাকভিকে মেইল পাঠাল ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে জয়ী হওয়ার পরও ট্রফি হাতে না পাওয়া নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ আরও চরমে উঠেছে। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে ই-মেইল পাঠিয়ে অবিলম্বে এশিয়া কাপের ট্রফি ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, নাকভির কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেলে এই বিতর্কিত বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে উত্থাপন করা হবে। ইন্ডিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া নিশ্চিত করেছেন,‘আমরা ধাপে ধাপে এগোচ্ছি। নকভির কাছ থেকে কোনো উত্তর না পেলে আইসিসিকে বিষয়টি জানাব।

ট্রফি বিতর্কের মূল কারণ ছিল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে ভারতীয় দলের অস্বীকৃতি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নাকভি সম্পূর্ণ অনুষ্ঠান বাতিল করেন এবং ট্রফিটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। বর্তমানে চ্যাম্পিয়নের ট্রফিটি এসিসির দুবাই অফিসে পড়ে আছে।

বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা গত ৩০ সেপ্টেম্বরের এসিসি বৈঠকেও নাকভির আচরণের কড়া নিন্দা জানান। তিনি বলেন,‘এশিয়া কাপ ট্রফি ভারতের প্রাপ্য। এটি অবিলম্বে বিজয়ী দলের হাতে তুলে দিতে হবে।’ বিসিসিআই সচিব সাইকিয়া নাকভির আচরণকে ‘অপেশাদার ও খেলাধুলার চেতনার পরিপন্থী’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন,‘আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে নাকভির হাত থেকে ট্রফি নেব না। কিন্তু তাই বলে তিনি সেটি নিয়ে চলে যাবেন—এটি একেবারেই অনুচিত ও অখেলোয়াড়সুলভ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়