শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আমিই ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি! পা‌কিস্তা‌নে রশিদ খান‌দের না খেলায় ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের সিদ্ধান্তে ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি। তিনি মেনে নিতে পারছেন না যে, আফগানিস্তান তাঁদের বিরুদ্ধে কথা বলেছে। পাকিস্তানের হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ায় ত্রিদেশীয় সিরিজ় থেকে নাম তুলে নিয়েছে আফগানিস্তান। রশিদ খানদের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন আফ্রিদি।

স্থানীয় সংবাদমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন আফ্রিদি। তিনি জানান, কী ভাবে বছরের পর বছর ধরে আফগানিস্তানের মানুষদের সাহায্য করছে পাকিস্তান। তিনি বলেন, “আমি এটা আশা করিনি। গত ৫০-৬০ বছর ধরে আমরা আফগানিস্তানের মানুষদের সাহায্য করছি। আমিই করাচিতে ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি। আনন্দবাজার

আফ্রিদির মতে, পাকিস্তান ও আফগানিস্তানের মানুষদের একসঙ্গে থাকা উচিত। কোনও ভাবেই ব্যবধান থাকা উচিত নয়। আফ্রিদি বলেন, “আমার বিশ্বাস, দু’দেশের মানুষদের মধ্যে একটা ভাল সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক থাকা উচিত। আমাদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়।

সেই কারণেই আফগানিস্তানের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আফ্রিদি। তাঁর মতে, আফগানিস্তানের মানুষদের ভুল বোঝানো হচ্ছে। তিনি বলেন, “আপনাদের উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করা। 

তা না করে আপনারা এমন লোকদের সঙ্গে হাত মিলিয়েছেন যাঁরা পাকিস্তানে দীর্ঘ দিন ধরে সন্ত্রাস চালাচ্ছে। আমরা বরাবর আপনাদের আশ্রয় দিয়েছি। আপনারা আমাদের দেশে ব্যবসা করেছেন। তার পর আপনাদের এ সব করা উচিত নয়।

ত্রিদেশীয় সিরিজ় থেকে আফগানিস্তান নাম তুলে নিলেও সূচি অনুযায়ী প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রশিদদের বদলে জ়িম্বাবোয়ে তৃতীয় দল হিসাবে খেলবে। বাকি দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হবে সেই প্রতিযোগিতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়