শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে নামা‌নো হ‌লো ১৪ বছ‌রের ক্রিকেটার সূর্যবংশী‌কে

স্পোর্টস ডেস্ক : ভোট দেওয়ার বয়স হয়নি এখনও। অথচ ১৪ বছরের বৈভব সূর্যবংশী নেমে পড়লেন বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে। কোনও রাজনৈতিক দলের হয়ে অবশ্য নয়। তরুণদের ভোটদানে সচেতন করতে সূর্যবংশীকে ব্যবহার করছেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

সোমবার বিহারের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর সমাজমাধ্যমে তাদের একাধিক অ্যাকাউন্টে সূর্যবংশীর একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োয় মানুষকে ভোটদানে উৎসাহিত করেছে ১৪ বছরের ব্যাটার। সূর্যবংশী তার বার্তায় বলেছে, ‘‘আমি বৈভব সূর্যবংশী। --- আনন্দবাজার

আপনাদের সকলকে নমস্কার। মাঠে নেমে আমার কাজ হল ভাল খেলা এবং আমার দলকে জেতানো। তেমনই গণতন্ত্রের মাঠে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হল ভোট দেওয়া। তাই আপনারা সচেতন নাগরিক হোন এবং বিধানসভা নির্বাচনে ভোট দিন। বিহার ভোট দেবে। বিহার নিজের সরকার বেছে নেবে।

বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারের কাজে বিভিন্ন ক্ষেত্রের সফল এবং জনপ্রিয়দের ব্যবহার করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ১৪ বছরের সূর্যবংশীকে ব্যবহার করা হচ্ছে মূলত নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে। 

অভিনেতা চন্দন রায়, পঙ্কজ ঝা, হকি খেলোয়াড় জ্যোতি কুমারী, সমাজকর্মী তাবাসসুম আলিরাও ‘এসভিইইপি’ আইকন হিসাবে নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়