শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকা‌পের মা‌ঝেই বিয়ে করছেন ক্রিকেটার স্মৃতি মন্ধানা, ঘোষণা দিলেন হবু স্বামী পলাশ মুচ্ছলই

স্পোর্টস ডেস্ক : দ্রুত বিয়ে করতে চলেছেন স্মৃতি মন্ধানা। আগামী কয়েক মাসের মধ্যেই চার হাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই জানা গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে। স্মৃতি যাঁকে বিয়ে করছেন, সেই পলাশ মুচ্ছলই এই খবর স্বীকার করেছেন। জানিয়েছেন, দ্রুতই ইনদওরের পুত্রবধূ হতে চলেছেন স্মৃতি।

দীর্ঘ দিন ধরেই পলাশ এবং স্মৃতির সম্পর্ক নিয়ে চর্চা চলছে। দু’জনের কেউই আগে সে কথা স্বীকার করেননি। তবে সমাজমাধ্যমে মাঝেমাঝেই দু’জনকে একসঙ্গে ছবি দিতে দেখা গিয়েছে। এই প্রথম দু’জনের কেউ সম্পর্কের কথা স্বীকার করলেন। --- আনন্দবাজার

গত শুক্রবার ইনদওরের প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে পলাশকে প্রশ্ন করা হয় স্মৃতির সঙ্গে সম্পর্ক নিয়ে। পরিচালক পলাশ বলেন, খুব শিগ‌গিরই ও ইনদওরের পুত্রবধূ হতে চলেছে। এটুকুই আমার বলার। কিছু ক্ষণ চুপ করে থেকে তিনি আবার বলেন, আমি কিন্তু আপনাদের শিরোনাম দিয়ে দিলাম।

উল্লেখ্য, এই মুহূর্তে মহিলাদের বিশ্বকাপে খেলছেন স্মৃতি। রবিবার তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছেন। বিশ্বকাপের জন্য স্মৃতি এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন পলাশ। বলেছেন, ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং স্মৃতির জন্য শুভেচ্ছা রইল। আমরা সকলে চাই ভারত সব ম্যাচ জিতুক এবং দেশকে সাফল্য এনে দিক।

প্রসঙ্গত, পলাশের বোন বলিউডের নামকরা গায়িকা পলক মুচ্ছল। পলাশ নিজে একাধিক সিনেমার জন্য গান তৈরি করেছেন। এই মুহূর্তে ‘রাজু বাজেওয়ালা’ নামে একটি সিনেমা তৈরির কাজে ব্যস্ত। সেই ছবি ‘বালিকা বধূ’ খ্যাত অভীকা গোর এবং ‘পঞ্চায়েত’ খ্যাত চন্দন রায় রয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ বছরের শেষে বা পরের বছরের শুরুতে স্মৃতি-পলাশের চার হাত এক হতে পারে। যে মুহূর্তে ভারতের কোনও খেলা থাকবে এবং পলাশও ফাঁকা থাকবেন, তখনই বিয়ের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়