শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটার‌দের সংগঠন কোয়াব থেকে স‌রে দাঁড়া‌লেন পাইলট

নিজস্ব প্রতি‌বেদক : বাংলা‌দেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পদত্যাগ করেছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই উইকেটকিপার-ব্যাটার।

রোববার (১৯ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়ে কোয়াবের সভাপতির নিকট চিঠি দেন সাবেক এই ক্রিকেটার। তার পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে কোয়াব।

ক্রিকেট-ভ্রাতৃত্বের কল্যাণে অবদান রাখার এই অভিজ্ঞতাকে সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন বলে জানিয়েছেন পাইলট।

সম্প্রতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হয়েছেন পাইলট। উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য কোয়াব থেকে এই অব্যাহতি বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়