শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনা‌লে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপে অপরাজিত থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ৪ রানে জিতে তৃতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছাল সাবেক চ্যাম্পিয়নরা। এর আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দুই হেভিওয়েট—অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ভারতের ইন্দোরে আজ হারমানপ্রীত কৌরদের বিপক্ষে সহজ সমীকরণ মাথায় রেখে মাঠে নামে ইংল্যান্ড। আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচে না হারা দলটির হাতে ছিল তিনটি ম্যাচ। তার যেকোনো একটি জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেত ইংলিশ মেয়েরা। আর সব ম্যাচ হারলে প্রার্থনা করতে হতো ভারত বা নিউজিল্যান্ড ৭ পয়েন্টের বেশি না পায় তার জন্য। তবে এতকিছুর প্রয়োজন পড়েনি। বেশ স্বাচ্ছন্দেই সেমিতে উঠেছে ন্যাট সিভার-ব্রান্টরা।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার। তার সিদ্ধান্ত নেহায়েত খারাপ ছিল না তা দলীয় স্কোরবোর্ড সাক্ষ্য দেয়। দলীয় শতকের আগে দুই ব্যাটসম্যানকে হারিয়ে দলকে ২৮৮ রানের পুঁজি দেন হিদার নাইট।

বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলার পর আজ ইংল্যান্ড নারী দলের এই স্পিন অলরাউন্ডার পেলেন বিশ্বকাপে প্রথম শতকের দেখা। একই সঙ্গে রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এদিন ৯১ বল মোকাবিলা করে ১০৯ রান করেন হিদার, যার মধ্যে ছিল ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা।

হিদারের সেঞ্চুরি ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অ্যামি জোন্স। তিনি ৬৮ বলে ৫৬ রান করেন, যার মধ্যে ছিল ৮টি বাউন্ডারি।

২৮৯ রানের টার্গেটে নেমে শেষ ওভার পর্যন্ত স্বপ্ন দেখিয়েছে ভারত। স্মৃতি মান্দানা, হারমান ও দ্বিপ্তী শর্মা—এই তিনজনই অর্ধশতকের দেখা পেয়েছেন। সর্বোচ্চ ইনিংস ছিল ওপেনার স্মৃতির, যিনি ৮৮ রান করেন।

রানের সঙ্গে পাল্লা দিয়ে সঠিক পথেই ছিল ভারত। দলীয় ১৩ রানে প্রাতিকা রাওয়ালকে হারানোর পর হারলিন ফেরেন ৪২ রানে। তাতে সমস্যা হয়নি। স্মৃতি ও হারমানের শতরান (১২৫ রানের জুটি) দলকে বিপদমুক্ত করেছে এবং আশা দেখিয়েছে।

ন্যাট সিভার-ব্রান্টের বলে ক্যাচ তুলে ব্যাক্তিগত ৭০ রানে হারমান ফিরলে নতুন করে ভারতীয়দের মনে আশা জাগায় স্মৃতি ও দ্বিপ্তী। তাদের জুটি ভেঙে যায় দলীয় ২৩৪ রানে। এরপর দ্রুত রিচা ঘোষ ও দ্বিপ্তীর উইকেট পড়ায় দল কিছুটা ব্যাকফুটে চলে যায়।

শেষ পর্যন্ত স্বপ্ন দেখেছিল আমানজো কৌর ও স্নেহা রানা। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৯ রান। স্মৃতি একবার আটকে দিলেও সিঙ্গেল-ডাবলসে এগিয়ে যায় তারা। শেষ বল আমানজো বাউন্ডারি হাঁকালেও হার দেখতে হয় ভারতকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়