শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১২:৫৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত শর্মা ও ‌বিরাট কোহলির ফেরার ম‌্যা‌চে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হে‌রে গে‌ছে ভারত

স্পোর্টস ডেস্ক : শ‌ক্তি বৃ‌দ্ধি হওয়ার প‌রেও দিন‌টি ভা‌লো কাট‌লো না ভা‌তের। প্রায় সাত মাস পর রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ওয়ানডে ফেরার দিনটি ভারতের জন্য স্মরণীয় হলো না। বারবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ৭ উইকেটে হেরে গেছে সফরকারীরা

মার্চের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর প্রথমবার মাঠে নামা রোহিত শর্মা মাত্র ১৩ রানে আউট হন, ম্যাট র‌্যানশ’কে ক্যাচ দিয়ে। বিরাট কোহলি মাত্র ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি, মিচেল স্টার্কের বলে পয়েন্টে ক্যাচ দেন কুপার কনোলিকে। টি-‌স্পোর্টস

রোববার (১৯ অক্টোবর) পার্থে হওয়া কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে ভারত। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ২৬ ওভারে। ম্যাচে লোকেশ রাহুল ৩৮, অক্ষর প্যাটেল ৩১ এবং নিতিশ রেড্ডি ১৯ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও ম্যাথিউ কুনেম্যান ২টি করে উইকেট নেন।

ভারতের দেয়া টার্গেট অস্ট্রেলিয়া ২৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায়। মিচেল মার্শ অপরাজিত ৪৬, জশ ফিলিপ ৩৭ ও ম্যাট র‌্যানশ ২১ রান করেন। ভারতের হয়ে আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন।

এই ম্যাচে লজ্জার রেকর্ডে সতীর্থ রোহিত শর্মাকে টপকে যান বিরাট কোহলি। গত ১৩ বছরে অস্ট্রেলিয়ায় ২৯টি ওয়ানডে ম্যাচ খেললেও কোনো ম্যাচেই তাকে ডাক নিয়ে ফিরতে হয়নি। 

তবে আজকের ম্যাচে ৩০তম ওয়াডনডেতে এসে তিনি সেই তিক্ত অভিজ্ঞতার স্বাদ নিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে কোহলি ৩০ ম্যাচে ৪৯.১৪ গড়ে করেছেন ১ হাজার ৩২৭ রান। অবশ্য বিদেশের মাটিতে ভারতীয় তারকা ব্যাটারের এটিই সর্বনিম্ন গড়।

এই আউটের মধ্য দিয়ে কোহলি ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম বারের মতো শূন্য রানে আউট হলেন। ফলে তিনি ছাড়িয়ে গেছেন রোহিত শর্মাকে (১৬ বার), যিনি এতদিন ভারতের হয়ে সর্বাধিক ‘ডাক’-এর তালিকায় কোহলির সঙ্গে ছিলেন সমান অবস্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়