শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইন্ডিজের ৫ উইকেট রিশাদের পকেটে, ক্যারিয়েরের প্রথম ফাইফার

গোল্ডেন আর্ম যাকে বলে, রিশাদ হোসেন যেন আজ তা নিয়ে মাঠে নেমেছেন। ব্যাট হাতে কার্যকর ক্যামিও খেললেন। এরপর বল হাতে দলের একমাত্র সফল খেলোয়াড় বনে গেলেন তিনি। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট গেল, সবকটাই গেল তার পকেটে। 

১২তম ওভারে রিশাদকে আক্রমণে আনেন মিরাজ। শুরুর পাঁচ বলে ২ রান দিয়েছিলেন তিনি। এরপর ষষ্ঠ বলে এনে দেন মহামূল্য ব্রেক থ্রুটা। এথানেজকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। ৫১ রান দিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

এরপর সময় যাচ্ছিল, উইন্ডিজ ধীরে ধীরে ইনিংস গড়ায় মন দিয়েছিল। দ্বিতীয় উইকেট থেকে উঠে এসেছিল ২৮ রান, যা এই উইকেটে বেশ মূল্যবান। এরপরই রিশাদ খেল দেখালেন তার। অফ স্টাম্পের অনেক বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন বলটা, সেটা তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন কেসি কার্টি।

ব্রেন্ডন কিং এক পাশে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছিলেন। রিশাদ তাকেও সরিয়ে দিলেন পরের ওভারে। তার বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন কিং। সে ওভারে আরও একটা উইকেট এনে দেন তিনি। শেরফান রাদারফোর্ডকেও সাজঘরের রাস্তা দেখান তিনি, এবারও ওই কট বিহাইন্ডই। এক ওভার পর রস্টন চেজকেও একই পরিণতি বরণ করে নিতে হয়। 

ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায়। রিশাদই তুলে নেন সবকটি উইকেট। তাতে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখাও পেয়ে যান এই লেগ স্পিনার। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়