শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ানডে দল ঘোষনা, অভিষেকের অপেক্ষায় অঙ্কন

স্পোর্টস ডেস্ক :  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে আট মাস পর জাতীয় দলে ফিরলেন সৌম্য সরকার। এছাড়াও দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ----- অলআউট স্পোর্টস

বৃহস্পতিবার দুপুরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ ও ফাস্ট বোলার নাহিদ রানা।

গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন সৌম্য। এরপর আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের দলে থাকলেও সংযুক্ত আরব আমিরাতের ভিসা না পাওয়ায় সিরিজে অংশ নিতে পারেননি তিনি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৭১ ইনিংসে ৩২ দশমিক ৮০ গড়ে ২ হাজার ১৯৮ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ১৩টি ফিফটির পাশাপাশি ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, স্ট্রাইক রেট ৯৬ দশমিক ৩১।

অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দলে ডাক পেয়েছেন মাহিদুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে ডানহাতি এই ব্যাটার ৯০ ইনিংসে ৪৪ দশমিক ৫৩ গড়ে ৩ হাজার ৪২৯ রান করেছেন। ফিফটি হাঁকিয়েছেন ২৮টি, সেঞ্চুরি ৪টি।

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়া বাংলাদেশ আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। 

পরের দুই ম্যাচ মঙ্গলবার এবং ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়