শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌বিশ্বকা‌পে আজ অস্ট্রেলিয়াকে হারা‌তে চায় বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতি‌বেদক : নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলা‌দেশ নারী দ‌লের যাত্রাটা শুরু হ‌য়ে‌ছি‌লো পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জয় দি‌য়ে। এরপর দ্বিতীয় ম‌্যা‌চে ইংল‌্যান্ড দল‌কে কাঁ‌দি‌য়ে হে‌রে‌ছে। তৃতীয় ম‌্যা‌চে হএল পা‌নি পায়‌নি বাংলা‌দেশ দল। সহ‌জেই হে‌রে যায় নিউ‌জিল‌্যা‌ন্ডের কা‌ছে।

ত‌বে চতুর্থ ম‌্যা‌চে দুর্দান্তভা‌বে ঘু‌রে দাঁড়ায় টাই‌গ্রেসরা। তারা দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে দুর্দান্ত পারফরম কর‌লেও শ্বাসরুদ্ধকর ম‌্যাচ‌টি হে‌রে যায় মাত্র ৩ উই‌কে‌টে।

এবার তা‌দের সাম‌নে শ‌ক্তিশালী অ‌স্ট্রেলিয়া। নিজেদের পঞ্চম ম্যাচে আজ বৃহস্প‌তিবার (১৬ অ‌ক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টানা তিন হারের পর জয়ের খোঁজে নিগার সুলতানা জ্যোতির দল।

ভারতের বিশাখাপত্নমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অপরদিকে, সমান ম্যাচে মাত্র এক জয়ে ছয়ে অবস্থান করছে বাংলাদেশ।

আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও এরপর টানা হারে দিশেহারা বাংলাদেশের মেয়েরা। অজিদের বিপক্ষে হারলে সেমিফাইনালের রেস থেকে অনেকটাই ছিটকে যাবে টাইগ্রেসরা। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই স্বর্ণাদের সামনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়