শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রয়ের পর হামজাকে কাঁধে তুলে আনন্দে মাতলেন প্রবাসী বাংলাদেশিরা

হংকংয়ের মাঠ থেকে ১-১ ড্র নিয়ে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও এশিয়ান কাপের বাছাইপর্বে ভালোভাবে টিকে থাকার জন্য জয়ই প্রয়োজন ছিল, তবুও ৩৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এই ড্রয়ে ম্যাচে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বেশ সন্তুষ্ট। তারই প্রতিফলন দেখা গেল ম্যাচ শেষে তাদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায়। 

ম্যাচ শেষ করে টিম বাসে ওঠার সময় হামজাকে দেখতে পেয়ে প্রবাসী বাংলাদেশিরা তাকে ঘিরে ধরেন এবং এক পর্যায়ে তাকে কাঁধে তুলে রীতিমতো নাচতে শুরু করেন। এসময় তারা ‘হামজা ভাই! জিন্দাবাদ!!’ স্লোগান দিতে থাকেন, যা ফুটবলের উন্মাদনার চূড়ান্ত রূপের এক নমুনা।

হামজা তার অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ বনে গেছেন এবং মাঠে পারফর্ম করে দলের অঘোষিত নেতাও হয়ে উঠেছেন। হংকংয়ের বিপক্ষে সবশেষ হোম ম্যাচে তিনি দুর্দান্ত এক ফ্রি কিক গোল করেছিলেন, যা দলকে দীর্ঘ সময় ধরে জয়ের স্বপ্ন দেখিয়েছিল। 

হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও তিনি মাঠে সেরা খেলোয়াড়দের একজন ছিলেন এবং বল যেখানেই গেছে, তাকে সেখানেই দেখা গেছে। হামজা এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ৫ ম্যাচ খেলে ২ গোল করেছেন এবং করিয়েছেন আরও এক গোল। তবে তার চেয়েও বড় প্রভাবটা তিনি রেখেছেন মাঠের বাইরে, কারণ তার আসার পরই বাংলাদেশে ফুটবলের উন্মাদনা চূড়ান্ত রূপে চলে গেছে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়