শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই. আজারবাইজন‌কে ৩-০ গো‌লে হারা‌লো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : শুক্রবার দিবাগত রাতে বিশ্বকাপ বাছাই‌য়ে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই ম্যাচে মাঠে নামার আগে এমবাপের চোট নিয়ে ছিলো শঙ্কা, তবে শুরু থেকেই একাদশে ছিলেন তিনি। এক গোল ও অ্যাসিস্টে ফান্সের জয় সহজ করে দিয়েছেন ২৬ বছর বয়সি তারকা। 

পুরো ম্যাচজুড়েই আধিপত্য ছিল ফরাসিদের। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে আজারবাইজান। তবে গোল পেতে প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় ফ্রান্সকে। যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেন এমবাপে। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৩তম গোল; চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭তম গোল।

৬৯ মিনিটে এমবাপের নিখুঁত ক্রসে হেডে গোল করেন এসি মিলানের মিডফিল্ডার আদ্রিয়ান রাবিও। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে মাঠে নামেন ফ্লোরিয়ান থাউভিন। দীর্ঘ ৬ বছর পর জাতীয় দলে ফেরা এই মিডফিল্ডার মাঠে নামার ঠিক এক মিনিটের মধ্যেই বাঁ-পায়ের দারুণ এক শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

দারুণ এই জয়ের পরেও কিছুটা অস্বস্তিতে রয়েছে ফরাসি শিবির। ম্যাচের শেষ ৮ মিনিট বাকি থাকতে পায়ের ব্যথায় অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন এমবাপে। তার বদলি হিসেবে নামেন থাউভিন।

এই জয়ে গ্রুপ ‘ডি’ গ্রুপ থেকে শীর্ষস্থান আরও মজবুত করল ফ্রান্স। তিন ম্যাচের সবগুলো জয় নিয়ে তাদের পয়েন্ট এখন ৯। দুইয়ে থাকা ইউক্রেনের পয়েন্ট ৪। এক পয়েন্ট কম পেয়ে তিনে আইসল্যান্ড। আজারবাইজানের পয়েন্ট ১।

  • সর্বশেষ
  • জনপ্রিয়