শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, লক্ষ্য হোয়াইটওয়াশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আজ (রোববার) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সে লক্ষ্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।

এর আগে সিরিজের প্রথম দুটি ম্যাচই কঠিন করে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলে জাকের আলীর দল। এরপর ৯ রানের মধ্যে ৬ উইকেট খুইয়ে বিপাকে পড়ে দল। শেষ পর্যন্ত অবশ্য ৪ উইকেট ও ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দল।

দ্বিতীয় ম্যাচে ১৪৮ রান তাড়া করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। ১২৯ রানে অষ্টম উইকেট পতনের পর হারের শঙ্কা উঁকি দেয়। তবে সে ম্যাচেও শঙ্কা উড়িয়ে শেষতক বিজয় কেতন ওড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়