শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এন‌সিএল, ৩ বলে ৩ উইকেট হারা‌নোর প‌রেও জিত‌লো রাজশাহী 

স্পোর্টস ডেস্ক : এনসিএল টি-টোয়েন্টিতে শনিবার দিনের প্রথম ম্যাচে রংপুর বিভাগকে ৪ উইকেটে হারিয়েছে রাজশাহী। আগে ব্যাট করে ১৪৩ রানে অলআউট হয় রংপুর। জবাবে পাওয়ার প্লেতে ৫ উইকেট হারালেও শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই জিতে যায় রাজশাহী।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ২৯ রান করতে ৫ উইকেট হারায় রাজশাহী। এর মধ্যে ষষ্ঠ ওভারের প্রথম তিন বলে হাবিবুর রহমান সোহান, এসএম মেহেরব হাসান ও প্রিতম কুমারকে আউট করেন আবু হাশিম। -- টি স্পোর্টস

তবে তিন বলে তিন উইকেট নিলেও হ্যাটট্রিক হয়নি বাঁহাতি স্পিনারের। কারণ সোহানকে এলবিডব্লিউ করার পর একটি 'ওয়াইড' বল করে বসেন তিনি। যে কারণে পরের দুই বলে মেহেরব ও প্রিতমকে আউট করেও লাভ হয়নি। 

ওই ওভারের আগেই ড্রেসিং রুমে ফেরেন সাব্বির হোসেন ও মিজানুর রহমান। ফলে মনে হচ্ছিল, সহজ জয়ই হয়তো পাবে রংপুর।

তবে সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৬১ বলে ৭৪ রানের জুটি গড়েন সাব্বির রহমান ও শাকির। দলকে একশ পার করিয়ে আউট হন ২ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৩৫ রান করা সাব্বির রহমান।

তখনও জয় থেকে ৪২ রান দূরে রাজশাহী। বল বাকি ছিল ২৬টি। তবে শাকির ও নিহাদের ঝড়ে ২৪ বলে তা করে ফেলে দলটি।

২ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন শাকির। আর নিহাদের ব্যাট থেকে আসে ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৭ রান। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নেন হাশিম।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারায় রংপুর। পরে দলকে দেড়শর কাছে নিয়ে যান ইকবাল হোসেন। ৩ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫০ রান করেন তিনি।

এছাড়া অধিনায়ক আকবর আলি ২০ বলে ২৮ ও অভিজ্ঞ নাঈম ইসলাম ১৫ বলে করেন ২০ রান। রাজশাহীর পক্ষে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন অধিনায়ক সাব্বির হোসেন।

৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রাজশাহী। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চারে রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়